
কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!

কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের খাসের বাড়ির আহম্মদ রেজার ছেলে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন রাশেদ (৩১) কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ও একই গ্রামের ২নং ওয়ার্ডের ফকির বাড়ির হারুনুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮) এর কাছ থেকে ১কেজি গাঁজাসহ তাদের দু’জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার জানান, ওসি মো. মহিউদ্দিনের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাশেদের কাছ থেকে ওই ৫০ পিচ ইয়াবা,১কেজি গাঁজাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে কচুয়া থানায় পৃথক ২টি মামলায় মাদকদ্রব্য আইনে বুধবার চাঁদপুর বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়।


E/N



























