পাসপোর্ট দালাল চক্রের নয় সদস্য গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২২ | ৬:০০
Link Copied Successfully!

কুমিল্লার কোতয়ালি ও সদর দক্ষিন থেকে পাসপোর্ট দালাল চক্রের নয় সদস্য গ্রেফতার। অভিযানে বিপুল পরিমান পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্রও নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব-১১।
রবিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি এবং সদর দক্ষিন থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মোঃ মিজানুর রহমান(৪৯), বুড়িচং থানার আবিদপুর গ্রামের মোঃ আলাউদ্দিন(৩৫), কোতয়ালী থানার ছোবিরা গ্রামের জহিরুল হক(৪০), গুনানন্দি গ্রামের মোঃ নাছির(২৬), শামন্যাছা গ্রামের মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মোঃ রনি(২৩), ছোটরা গ্রামের, মোঃ জামাল মিয়া(৫৫), সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের মোঃ আলাউদ্দিন(১৯), রাজাপুর গ্রামের জাহিদুল ইসলাম(১৯)।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা,৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্রউদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের কাছে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত