কুমিল্লার কোতয়ালি ও সদর দক্ষিন থেকে পাসপোর্ট দালাল চক্রের নয় সদস্য গ্রেফতার। অভিযানে বিপুল পরিমান পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্রও নগদ অর্থ উদ্ধার করে র্যাব-১১।
রবিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি এবং সদর দক্ষিন থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।
অভিযানে পাসপোর্ট দালাল চক্রের নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মোঃ মিজানুর রহমান(৪৯), বুড়িচং থানার আবিদপুর গ্রামের মোঃ আলাউদ্দিন(৩৫), কোতয়ালী থানার ছোবিরা গ্রামের জহিরুল হক(৪০), গুনানন্দি গ্রামের মোঃ নাছির(২৬), শামন্যাছা গ্রামের মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মোঃ রনি(২৩), ছোটরা গ্রামের, মোঃ জামাল মিয়া(৫৫), সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের মোঃ আলাউদ্দিন(১৯), রাজাপুর গ্রামের জাহিদুল ইসলাম(১৯)।
অভিযানে গ্রেফতারকৃত আসামীদের থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা,৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্রউদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের কাছে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।