প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম বিএনপি থেকে কুসিক মেয়েরকে অব্যাহতি

Default User
সাকলাইন যোবায়ের, কুমিল্লা
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২১ | ৭:১৭
Link Copied Successfully!

কুমিল্লা সিটি করপোরেশন কুসিক এর জন নন্দিত পর পর দুই বারের নির্বাচিত মেয়র মোঃ মনিরুল হক সাক্কুকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। গত অক্টোবরে তাকে এ অব্যাহতি দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বিষয়টি আলোচনার বাইরেই ছিল।
সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেওয়ার বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে সাক্কুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনার ) পা ছুঁয়ে সালাম করেন। এ নিয়ে ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র দলীয় নেতাকর্মীরা সাক্কুর ব্যাপক সমালোচনাও করেন। সেই থেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় সাক্কু।

দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে গত ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ধারাবাহিক মতবিনিময় সভা করে বিএনপি। সে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের। এর মধ্যে ২২ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায়ও সাক্কু অনুপস্থিত ছিলেন। এর কারণ ব্যাখ্যা করতে সাক্কুকে চিঠি দেয় কেন্দ্রীয় বিএনপি ।
এ প্রসঙ্গে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, আমি উত্তর দিয়েছিলাম, সেদিন আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কুমিল্লায় আমার একটি রাষ্ট্রীয় বৈঠক ছিল। যেদিন বৈঠক তার দুই দিন আগে ঢাকা থেকে চিঠি আসছে মিটিংয়ের। সে জন্য আমি যেতে পারিনি। আমি সুন্দর ভাবে ব্যাখ্যাও দিয়েছি। দল তাদের, আমি ৪০ বছর বিএনপি করি। এটি তারেক রহমান সাহেবের ব্যাপার। পার্টির সিদ্ধান্তের ব্যাপার। তারা যা খুশি তা করুক। আমি আমার মতো চলছি। স্বাধীন রাষ্ট্রের একজন মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করানোর পর তাঁর পা ছুয়ে সালাম করলে এটাকে নিয়ে কালার করার কিছু নেই। সিটি করপোরেশন এর জন্য বিভিন্ন অনুষ্ঠানে আমাকে সরকার দলীয় মন্ত্রী ও এমপিদের সাথে বৈঠক করতে হয় এতে দোষের কি আছে।
কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাক্কু বিএনপির রাজনীতিতে সেভাবে নেই। তার আশপাশের লোকজনও ক্ষমতাসীন দলের। তার সাথে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তেমন যোগাযোগ নেই। দলীয় কর্মকাণ্ডে তিনি অংশও নেন না। বরং তার বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাকর্মীদের সখ্যতার বিষয়টি সবারই জানা। এসব বিষয়ে দলের শীর্ষ নেতাদের কাছে স্থানীয় পর্যায় থেকে বারবার অভিযোগও করা হয়।
অপর এক নেতা জানান, জাতীয় নির্বাহী কমিটির অনুপস্থিত থাকার বিষয়ে চিঠির জবাবে কেন্দ্রীয় বিএনপি সন্তুষ্ট হয় নি তাই তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও