র‌্যাব-১১ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার ও দুই মোটর সাইকেল জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২১ | ৪:০৩
Link Copied Successfully!

পৃথক তিনটি অভিযানে র‌্যাব-১১ কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। একটি প্রাইভেটকার ও দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ৯ ডিসেম্বর ভোরে কোতয়ালী মডেল থানার গাজীপুরে অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫৪ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ মোঃ আল আমিন খন্দকার (২৩) কে গ্রেফতার করে। অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে আমড়াতলী এলাকায় অভিযানে মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ গাজীপুর নোয়াপাড়া গ্রামের রবিন চৌধুরী ইমন (২৮) ও রেইসকোর্স গ্রামের ফাইজুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১ আমড়াতলী এলাকায় অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৭০ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহমনোহরপুর গ্রামের মোঃ সোহান হাসান (৩০) কে গ্রেফতার করে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা