মায়ের সাথে অভিমান করে কুমিল্লায় স্কুল ছাত্রের আত্নহত্যা

Default User
সাকলাইন যোবায়ের, কুমিল্লা
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২১ | ৬:৫৭
Link Copied Successfully!

কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন ঠাকুর পাড়ায় মায়ের সাথে অভিমানে করে শুভ মজুমদার (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, কুমিল্লা নগরীর বেগম ফজিলাতুন্নেচ্ছা মর্ডাণ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুভ মজুমদার লাকসাম উপজেলার কৈতরা গ্রামের মলয় মজুমদারের একমাত্র ছেলে। বর্তমানে কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজের নিচতলায় ভাড়া বাসায় থাকেন।

বিজ্ঞাপন

বাবা মলয় মজুমদার জানান, শুভ’য়ের মা পূর্ণিমা ও তাহার বোন পড়ালেখার জন্য সকালের দিকে বকাঝকা করে। শুভ সব সময় টিভির সামনে বসে থাকতো, তার মা ও বোন শুভ কে টিভি দেখতে নিষেধ করলে এক পর্যায়ে শুভ রাগা রাগি করে তার নিজ কক্ষে চলে যায়। এক ঘন্টা পর শুভ’র রুমের দরজা মা পূর্ণিমা মজুমদার বন্ধ দেখতে পেয়ে খুব ডাকাডাকি শুরু করে। শুভ মজুমদারের সাঁড়া শব্দ না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের আসার অনুরোধ করে শুভ’য়ের বোন। স্থানীয় প্রতিবেশীরা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ফোন করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোরুল আজিম কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এস আই মিঠুন সরকারকে ঘটনাস্থলে পাঠান।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ারী মডেল থানা এসআই মিঠুন সরকার বলেন-শুভ’র রুমের দরজা বন্ধ ছিল, অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে শুভকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক শিশু শুভ (১১ কে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা