পরকিয়া ভাবনা আসে কোথায় থেকে

Default User
বিথিকা চৌধুরী
আপডেটঃ নভেম্বর ২১, ২০২১ | ৯:০৩
Link Copied Successfully!

পরকিয়ায় আসক্ত একজন নারী তার কন্যা সন্তানকে হাজীগঞ্জ বড় মসজিদের কাছে রেখে গেলেন। খবরটি ছিল ২/৩ দিন আগের। সোশাল মিডিয়ার কল্যাণে ঐ মেয়ের বাবা তাকে খুঁজেও পেলেন। তাতে ঐ পরিবারের সমস্যা কি সমাধান হলো? কেন একজন নারী তার ঘরে স্বামীকে রেখে পরকিয়ায় আসক্ত হলেন? পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজকে কিন্তু একজন নারীতো তার সন্তানকে নিজের মত করেই ভালোবাসেন, সেখানে কেন তার গর্ভের সন্তানকে বির্ষজন দিতে গেলেন? আমি এটাকে বির্ষজন করাই বলবো।

কবি নজরুল বলেছিলেন, ” অন্যর দুঃখে কেবল মায়েদেরই পেটের ক্ষিদে নষ্ট হয়”। ক্ষুধায় বাঘ তার বাচ্চাকে খেয়ে পেলতে পারে কিন্তু বাঘিনী কখনোই তার বাচ্চাকে খায় না বরং সে নিজেই বাচ্চার খাবার হয়ে যায়। জগতের সকল মায়েরা না-কি এমনই। পরকিয়া এমন কি নেশা যেটায় আসক্ত হলে নিজের গর্ভের সন্তানের প্রতিও মায়া থাকে না? হ্যাঁ। পরকিয়া একটা নেশার মতই মনে হচ্ছে। এটায় আসক্ত হলে একজন পুরুষ/নারী কোন পর নারী/পুরুষকে নিজের পরিবার থেকে বেশি কিছু কল্পনা করেন। মনে করেন, ঐ নারীতে/পুরুষে মনে হয় বেশি উপভোগ্যতা আছে। গ্রামে/গন্জে শহরে এটা ভয়ানকভাবে বেঁড়েই চলছে। সমস্যাটা আন্তর্জাতিক বটে, বিভিন্ন দেশেও এটার প্রভাব রয়েছে।

এটাকে বিশ্বায়নের একটা নেতিবাচক ঝাঁকুনিও বলা যেতে পারে। দেশী-বিদেশী টিভি সিরিয়াল দেখে কায়দা কানুন শেখা পরবর্তীতে লুকিয়ে ফোনে কথা বলা, সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা। রিকশা-সিএনজি করে অপরিচিত জায়গায় ঘুরতে যাওয়া। রেষ্টুরেন্টে একসােথ খাবার খাওয়া/গল্প করা, এবং বিভিন্ন ধরনের গিফট দেওয়া। পরিচিত কাউকে দেখলে মুখ লুকানোর চেষ্টা করা। যেটা আমরা হাজীগঞ্জে দেখে থাকি। কখনো আবার বাসায় কিংবা আবাসিক হোটেল যাতায়াত করা। ইত্যাদি।

বিজ্ঞাপন

এতে নষ্ট হচ্ছে পারিবারিক সুখ এবং সামাজিক বন্ধন।
বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। একটা অবৈধ সম্পর্ক ধ্বংস করে দিতে পারে একটা পরিবারের স্বপ্ন। ক্ষতিগ্রস্তকরে ঐ পরিবারের সন্তানদের জীবন এবং তাদের বেঁড়ে উঠায়। একটা সময় বিদেশীদের কাছে বাংলাদেশের পারিবারিক কাঠামোর অস্তিত্বকে গর্বকরে বলার মতো ছিলো। কারণ আমাদের যৌথ পারিবারিক বন্ধন/মূল্যবোধ ছিল শক্তিশালী।

স্বামী-স্ত্রীর মাঝে শেয়ারিং এবং কেয়ারিং বৃদ্ধি করতে হবে। পরকিয়ার অনুপ্রেরণা যোগায় এমন সিরিয়াল বন্ধ হওয়া উচিত। ছেলে-মেয়েদেরকে সময়মত বিয়ের ব্যবস্হা করতে হবে। প্রবাসী ভাইদের পরিবারের প্রতি আরো মনোযোগী হতে হবে। সময় মতো কথা বলা এবং নিয়মমাফিক আর্থিক খরচের ব্যবস্হা করতে হবে। কেননা চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা এই অঞ্চলের অনেক লোকজনই প্রবাসী কিন্তু তাদের স্রী থাকেন দেশে।

সর্বোপরি রাষ্ট্রের উচিত তার জনগণকে সঠিক নৈতিক/সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধে জাগ্রত করা।

বিজ্ঞাপন

Bithika Chowdhury
হাজীগঞ্জ
২১/১১/২০২১

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা