কচুয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি দিলেন চেয়ারম্যান প্রার্থী নূরে-ই আলম রিহাত

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ১২:৩৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি দিলেন কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরে-ই আলম রিহাত।

সোমবার বিকালে মাদ্রাসা মিলনাতয়নে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রহমত উল্যাহ কাউছারের কাছে এসব পাঞ্জাবি তুলে দেন। এসময় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাও. মো. জয়নাল আবেদীন,সহ-শিক্ষা পরিচালক হাফেজ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার,উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহি,সদস্য মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার,তথ্য ও গবেষনা সম্পাদক হামিদ খান,বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম রিয়াজ, আব্দুর রাজ্জাক ও ছাত্রলীগ নেতা জিসান মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূরে-ই আলম রিহাত বলেন, এতিমদের পাশে থাকলে আল্লাহ তায়লাও হযরত মুহাম্মদ (স:) ও খুব খুশি হন। আমি আপনাদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর কল্যাণে আমি যাতে নৌকা প্রতীক উপহার পাই এবং বিজয়ী হই এজন্য আপনারা সকলেই আমার জন্য মনেপ্রানে দোয়া করবেন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা