৫ লক্ষ টাকা ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট কচুয়ায় দুটি বাড়িতে দুধুর্ষ ডাকাতি

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ১০:০০
Link Copied Successfully!

কচুয়া উপজেলার আমুজান ও আশ্রাফপুর গ্রামে দুটি বাড়িতে শুক্রবার রাতে পৃথক ভাবে দুধুর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল ওই দুটি বাড়ি থেকে নগদ প্রায় ৫লক্ষ টাকা ও ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়।

আমুজান তালুকদার বাড়ির হোমিও ডা. রুবেল জানান, রাত আড়াইটার দিকে আমার বাড়ির কলাপসিবল গেইটে তালা ভেঙ্গে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে গৃহে প্রবেশ করে পরিবারের সকলকে মারধর করে রসি দিয়ে হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙ্গে নগদ ৪ লক্ষ টাকা ও ৮ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ২টি স্মার্ট ফোন নিয়ে যায়।

একই দিন রাত সাড়ে ১২টার দিকে একই কায়দায় আশ্রাফপুর চৌধুরী বাড়ির প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী মাহমুদা চৌধুরীর নতুন বাড়িতে মুখোশধারী ডাকাতদল বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে জিম্মি করে একই ভবনে মাহমুদা চৌধুরীর কক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৯ভরি ওজনের স্বর্নালঙ্কার, স্কুল শিক্ষিকা বাবলী রানী সরকারের কক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৭ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়।

বিজ্ঞাপন

ডাকাতদল মালামাল লুট করার শেষে উভয় কক্ষের লোকজনকে একটি কক্ষে এনে দরজার বাহিরে সিটকারি লাগিয়ে দ্রুত চলে যায়। কক্ষে বন্দি হয়ে পড়া লোকজনদের ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে কচুয়া থানা পুলিশ রাত ৩টার দিকে ওই বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে। ডাকাতির ঘটনায় গতকাল শনিবার চাঁদপুরের সিআইডি ও পিবিআই ব্রান্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, উক্ত দুটি বাড়ির ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা