চার ফুটবলারকেই ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ১১:৫৯
Link Copied Successfully!

বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে সারা বিশ্বের আগ্রহ ছিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি ঘিরে। কিছুদিন আগেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচ ঘিরে উত্তাপ তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিলের বেরসিক স্বাস্থ্য তত্ত্বাবধানকারী সংস্থা আনভিসার এজেন্টরা মাঠে ঢুকে খেলা ভণ্ডুল করে দেয়! আনভিসারের দাবি, আর্জেন্টিনার চার ফুটবলার কভিড প্রটোকল ভঙ্গ করেছেন।

এবার সেই চার ফুটবলারকেই তাদের ক্লাবের জন্য ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ তাদের ছাড়াই বলিভিয়ার বিপক্ষে শুক্রবারের (১০ সেপ্টেম্বর) ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোর ব্যাপারে আগে থেকেই কঠোর অবস্থানে ছিলো ব্রাজিল। তবু এদের মধ্য থেকে তিনজনকে নিয়েই সুপার ক্লাসিকোর একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি।

পরে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ সদস্য, মাঠের নিরাপত্তাকর্মীদের বাধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। যেটি আপাতত স্থগিত করে রেখেছে লাতিন অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ বিষয়ে পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফিফা।

বিজ্ঞাপন

এদিকে সুপার ক্লাসিকো স্থগিত হওয়ার পর সোমবারই অ্যাস্টন ভিলার দুই খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ছেড়ে দিয়েছিল আর্জেন্টিনা। কেননা অ্যাস্টনের সঙ্গে এমনটাই চুক্তি হয়েছিল তাদের। সোমবার আর্জেন্টিনা ছেড়ে সরাসরি ইংল্যান্ডে যাননি মার্টিনেজ ও বুয়েন্দিয়া। তাদের আগে যেতে হয়েছে ক্রোয়েশিয়ায়।

সূত্র:কালের কণ্ঠ

W/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা