কুমিল্লায় ১৪ দোকান আগুনে পুড়ে ছাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ২:৩৪
Link Copied Successfully!

ক

কুমিল্লার নাঙ্গলকোটে আগুনে পুড়ে ১৪টি দোকান পুরো ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার হেসাখাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমেদ ভুইয়া জানান, রাত ১২টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় মুদি, কনফেকশনারি, ওষুধ ও হাস-মুরগির খাবারের দোকানসহ অন্তত ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া একটি ফার্মেসির স্বত্বাধিকারী আজিজুল হক বলেন, রাত সাড়ে ১২টায় আগুনের খবর পাই। ঘটনার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে চোখের সামনে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

লাকসাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা