
কচুয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় বিষয়ে আলোচনা সভা


শুভ শুভ শুভ দিন শ্রী কৃষ্ণের জন্মদিন,এই স্লোগান কে সামনে রেখে, চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন জোরা রক্ষা কালি মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মের অবতার_পরমেশ্বর_ভগবান_শ্রীকৃষ্ণ এর ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে ব্রত (উপবাস),পূজা,হরিনাম সংকৃতন, মহাপ্রসাদ বিতরন এবং পারনা শেষে ভগবানের ভোগ নিবেদন করা হয় ।গত সোমবার সন্ধ্যা বেলা কচুয়া উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি বাবু তাপস পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু মানিক মজুমদার সোহাগের।
পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু প্রাণদন দেব,প্রধান বক্তা বাবু ফণা ভূষণ মজুমদার তাপু,বিশেষ অতিথি,বাবু অজিত কুমার কর,বাবু শিবু লাল সাহা,বাবু বিকাশ সাহা,বাবু প্রিয়তোষ পোদ্দার,বাবু মানিক ভৌমিক,শ্রী নিমাই হরি দাস প্রমুখ।


উক্ত অনুষ্ঠানে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।
এসময় মন্দিরে ৩’শ শতাধিক ভক্তের উপস্থিতিতে আনন্দ ময় ও উৎসব মূখর পরিবেশে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী পূজা অর্চনা মধ্য দিয়ে ও মহা ভোগপ্রসাদ বিতরণে এর আনুষ্ঠানিকতার সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।
H/N



























