আমি ভেবেছিলাম মেসি আজীবন বার্সাতেই থাকবে-ক্রিস্টিয়ান রোমেরো

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২১ | ২:৫৮
Link Copied Successfully!

গত মৌসুমে আতালান্তার হয়ে দুর্দান্ত খেলে ইতালিয়ান লিগের সেরা ডিফেন্ডার হয়েছিলেন। মৌসুম শেষ করে জাতীয় দলের হয়ে খেলতে এসেই আর্জেন্টিনার ট্রফিখরা ঘুচিয়েছেন, ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা আমেরিকা জয়ের পেছনে রোমেরোর অবদান ছিল অনেক। চ্যাম্পিয়ন হওয়ার সে অভিজ্ঞতা উপভোগ করতে না করতেই আরেক সুসংবাদ। প্রায় সাড়ে পাঁচ কোটি ইউরোর বিনিময়ে নাম লিখিয়েছেন টটেনহামে। ইংলিশ লিগে পড়তে যাচ্ছে রোমেরোর পায়ের ছাপ।

তবে, একটু এদিক-ওদিক হলে টটেনহাম নয়, বরং ঐতিহ্য ও সাফল্যের দিক দিয়ে আরও অনেক বড় ক্লাব বার্সেলোনার হয়ে নাম লেখাতে পারতেন এই সেন্টারব্যাক। বার্সেলোনার আর্থিক দীনতা যা হতে দেয়নি।

টাকা না থাকলেও, রোমেরোর প্রতি বার্সেলোনার আগ্রহ যে ছিলই, সেটা নিজেই জানিয়েছেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। রেডিও এএম ৫৫০ কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন রোমেরো, সঙ্গে বাড়িয়েছেন বিশ্বব্যাপী হাজারো বার্সা সমর্থকদের মনের ব্যথা।

বিজ্ঞাপন

জাতীয় দলে রোমেরোর সঙ্গে খেলে লিওনেল মেসি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, নিজের ক্লাব বার্সেলোনাতেও রোমেরোকে আনার জন্য আবদার করেছিলেন মেসি। রোমেরো নিজেও ব্যাপারটা বুঝতে পেরে বেশ খুশি হয়েছিলেন, ‘সত্যি বলতে কি, মেসি আমাকে তাঁর দলে চাইবে, চাইবে আমি যেন বার্সেলোনায় আসি, ব্যাপারটাই অসাধারণ।’

কিন্তু মেসি চাইলেই কি আর হয়? রোমেরোকে কেনার আর্থিক সামর্থ্যও তো থাকা লাগবে বার্সেলোনার! যে আর্থিক সংকটে পড়ে রোমেরোকে কেনা দূরে থাকুক, উল্টো মেসিকেই ছেড়ে দিতে হয়েছে দলটার।

মেসির বার্সা ছাড়া দেখে আর দশটা মানুষের মতো রোমেরোও হতাশ হয়েছিলেন, ‘পিএসজি যে দলটা বানিয়েছে সেটা দুর্দান্ত। তবে আমার মন একটু খারাপ, মেসির বার্সা ছাড়া নিয়ে। কারণ আমি ভেবেছিলাম মেসি আজীবন বার্সাতেই থাকবে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা