দুর্ঘটনার ভয়ে কোলের শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ মায়ের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ৪:২৩
Link Copied Successfully!

বাস দুর্ঘটনার ভয়ে ফেরির পন্টুন থেকে নিজেকে বাঁচাতে কোলের চার বছরের কন্যাশিশুকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন রোকসানা বেগম (২৯) নামের এক নারী।

তবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করেছেন স্থানীয়রা। বর্তমান মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নং ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে উঠার সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টাফ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী। তার শিশু সন্তানের নাম মেহরাব হোসেন (৪)।

মনির হোসেন বলেন, ওই নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ফেরিতে উঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাস ফেরিতে উঠার জন্য পন্টুনে পৌঁছলে ওই নারী তখন ভয়ে তার কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপ দিয়ে তাদের দুজনকে ধরে ফেলি। তার স্বামীও নদীতে ঝাঁপ দেন। পরে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হই।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই সুস্থ্য আছেন এবং তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

সূত্র:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা