দুই মোটরসাইকেলসহ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১২, ২০২১ | ৩:৪৩
Link Copied Successfully!

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি এবং সদর দক্ষিণ থেকে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় মোট ০৫ কেজি গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ওইসময় দুইটি মোটর সাইকেল জব্দ করে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ আগস্ট মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। প্রথমে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোঃ পারভেজ
মিয়া (২৮)।

বিজ্ঞাপন

এছাড়াও র‌্যাব-১১ আরেকটি অভিযানে সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় তিন কেজি নয়শত গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতলী বেলঘর গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ ফাহিম হোসেন
(২২)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল দুইটি জব্দ করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০