
চাঁদপুরে চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে সুন্নিয়্যত-বাহাদুর শাহ্


বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখা অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়েছে। চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পৌর গোরস্থানের সামনে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত’র কেন্দ্রীয় সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
রবিবার বিকেলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে সুন্নীয়্যত। সেভাবেই সকলকে কাজ করতে হবে। শুধুমাত্র খানকাহ্ ভিত্তিক দর্শন নিয়ে কাজ করলে সুন্নিয়্যতকে সমৃদ্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাংগঠনিক কাঠামো। আর সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য দরকার একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। যারা সকল কিছুর উর্ধ্বে ওঠে সংগঠনকে সময় দিবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের আনাছে-কানাছে অনেক দরবার রয়েছে। তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কাউকে ছোট করে কোথায়ও উপস্থাপন করা যাবে না। সকল স্থানে সহনশীল মানসিকতা নিয়ে কাজ করা সময়ের দাবী। নিজেকে বড় কিছু উপস্থাপনের মাঝে কৃতিত্ব নেই। আল্লাহ ও রাসূলের গোলামীর মাঝেই রয়েছে কৃতিত্ব।


বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচীব আল্লামা মোশারফ হোসেন হেলালী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী’র সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আল্লামা ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী।
বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা উপদেষ্টা পীরজাদা মাহফুজ উল্লাহ্, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামছুদ্দোহা, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, এডভোকেট ইমদাদুল হক পাটওয়ারী, অধ্যক্ষ মফিজুল ইসলাম আল আবেদী, অধ্যক্ষ মোহাম্মদ আলী নক্সবন্দী, মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, মুহাদ্দিস মাসউদ হোসাইন চাঁদপুরী, অধ্যাপক আনিসুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক খাজা জুবাইর আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. আবুল বাশার প্রধানীয়া, সদস্য মাওলানা আনিসুর রহমান মাক্কী প্রমুখ।
এ সময় বক্তারা জেলার সকল উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।




























