হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময়

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ১০:০৭
Link Copied Successfully!

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হবে। এরপর এই সময় আর বাড়ানোর সুযোগ থাকবে না।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ প্রদান, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ না থাকায় হজে যেতে ইচ্ছুকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় ফরিদগঞ্জে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মতলব-গৌরীপুর সড়কে ২টি বাস জব্দ, ৭ যানবাহনকে জরিমানা কচুয়ায় শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরপর ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকলে ওই ছাত্রকে টিসি দেয়া হবে: ইউএনও কেএম ইশমাম বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইসলামী ছাত্র আন্দোলন আয়োজনে চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্ষমার চেয়েও বড় মানবিকতা দেখালেন এমপি ফরিদ আহমেদ মানিক ৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার চাঁদপুরে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর: চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসান মিয়াজী চাঁদপুরে তৃতীয় দিনের মতো চলছে কোর্ট বর্জন, বিচারকদের অনিয়মের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৮ ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে যাত্রা করা জাহাজ নিখোঁজ, শুরু উদ্ধার অভিযান ইভার প্রেমে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে