নদী বাড়ীতে পরিচয়, রাতে গণধর্ষণ, আটক দুই

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২৪, ২০২১ | ১:২৬
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলায় একরাতে নারীকে দুই স্থানে নিয়ে গণধর্ষণ করেছে চার যুবক। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জন পলাতাক। বিষয়টি সোমবার  দুপুরে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।
আটককৃতরা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মাঝি বাড়ীর মহিন উদ্দিন (২৬) ও একই বাড়ীর মোহাম্মদ শাকিল হোসেন (২৪)।
পলাতক রয়েছে দুই আসামী। তারা হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া শুকু কমিশনারের   বাড়ির দুই ভাই। বড় ভাই ইসমাইল হোসেন (৩২) ও ছোট ভাই কালু (২১)। তারা দুই ভাই মিলেই ওই নারীকে ধর্ষণ করেছে বলে পুলিশ নিশ্চিত হয়।
পুলিশ ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
https://youtu.be/dtTvNvJKOgo
ঘটনার বিবরণে থানা সূত্রে জানা গেছে, গত ২২ মে শনিবার বিকেলে হাজিগঞ্জ ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা নদী বাড়ী  বিনোদন পার্কে ওই নারী ঘুরতে আসে। ওই সময় শাকিল নামের স্থানীয় বাসিন্দার সাথে পরিচয় হয়। তারই সূত্র ধরে সন্ধ্যার পর তারা এই নারীকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বৈষ্টব বাড়ীর  বালুর মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে ইসমাইল ও মহিন উদ্দিন ওই  নারীকে ধর্ষণ করে। ওই সময় শাকিলও তাদের কাছে ছিল এবং ধর্ষণ কাজে সহযোগিতা করে। পরে ওই নারীকে একই রাতে শাকিলের খালার বাড়ি নোয়াদ্দা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ইসমাইলের ভাই কালু ওই নারীকে ধর্ষণ  করে। এভাবে রাতভর ওই নারীকে নিয়ে এলাকার  যুবকেরা গণধর্ষণ করে।
 বিষয়টি জানাজানি হলে হাজীগঞ্জ থানা পুলিশ  খবর পেয়ে দুই যুবককে গ্রেফতার করে।
হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে পপুলার বিডিনিউজকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদের মধ্যে তিন জনকে ধর্ষণ  এবং একজনকে ধর্ষণ  কাজে সহযোগিতা করায় মামলা করা হয়েছে।
https://youtu.be/dtTvNvJKOgo
উল্লেখ্য, ওই নারী হাজীগঞ্জ উপজেলার জয়শরা গ্রামের বাসিন্দা। বয়স ২০ বছর। ছয় মাস পূর্বে তার স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইব্রাহিম খলিল জানান, মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাদের গ্রেফতার করতে গোয়েন্দা বিভাগ কাজ করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম