সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে কচুয়া প্রেসক্লাবের মানববন্ধন

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ মে ১৯, ২০২১ | ৩:১৪
Link Copied Successfully!

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, আবুল হোসেন, রাকিবুল হাসান, সিনিয়র সহসভাপতি আতাউল করিম, সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দিন মানিক, আমির হোসেন, যুগ্ম সম্পাদক সুজন পোদ্দার, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, জিসান আহমেদ নান্নু,দপ্তর সম্পাদক শান্তুু ধর, প্রচার সম্পাদক সায়েম মৃধা প্রমুখ।

এসময় বক্তারা বলেন- করোনার কারণে জনস্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোজিনা ইসলাম স্বাস্থ্য খাতের নানা অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট করে আসছিলেন। এসব রিপোর্টের কারণে যারা বিক্ষুব্ধ হয়েছে, তাদের আক্রোশের শিকার হয়েছেন রোজিনা ইসলাম। তাঁকে যেভাবে সচিবালয়ে আটকে রাখা হয়েছে তা জাতি দেখেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এর পেছনে মদদদাতা রয়েছেন। আমরা অচিরেই রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে অপদস্থকারীদের তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও দাবি জানান।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা