
কচুয়ায় অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার ৩
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়া থানার এসআই/তরুন কান্তি দে এর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে সাহারপাড় গ্রামে বাবুলের বাড়ি থেকে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি তিন জনকে গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ।
যাহার মামলা নং-২৮, তাং-২৮/০৪/২০২১ইং ধারা-৩৪১/৩৪২/৩২৩/৩৬৫/ ৩৮৫/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামীঃ- ১। সামছুল হুদা প্রঃ মিঠু (২৮), পিতা- সফি উল্লাহ, মাতা- মমতাজ বেগম সাং-সাহারপাড়, যাদুর বাড়ী, ২। মোঃ সোহাগ মিয়া (৩৮), পিতা- মোজাম্মেল হক, মাতা- ফেরদৌসি বেগম গ্রাম- মাশনিগাছা, ৩। মাহাবুব আলম (২৬), পিতা- আবুল কালাম, মাতা- সালেহা বেগম সাং-সাহারপাড়। গ্রেফতার কৃত আসামীদের গতকাল বুধবার যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
H/N





























