অপহৃত ২ শিশুকে হত্যা করেন সংঘবদ্ধ চক্র

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ৫:৫২
Link Copied Successfully!
গাজীপুর মহনগরের গাছা থেকে মুক্তিপণ আদায়ের কৌশল হিসাবে দুই শিশুকে অপহরণের পর হত্যা করেছে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্যরা। একটি শিশুর লাশ ইতোমধ্যে উদ্ধার করেছে পুলিশ। অপর শিশুর লাশ উদ্ধারে তৎপরতা চলছে। এ ব্যাপারে রোববার বিকালে জিএমপি গাছা থানায় এক সংবাদ সম্মেলনে দুটি অপহরণ ঘটনার বর্ণনা তুলে ধরে পুলিশ। অপহরণে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতাররা হলো শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পুটিয়া গ্রামের মৃত জব্বার সর্দারের ছেলে আলী আকবর (২৪) ও জিএমপি গাছা থানার দক্ষিণ খাইলকুরের মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)। তারা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে জিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গত ২০ ফেব্রুয়ারি সকাল সোয়া ১১টায় তিন বছরের ছেলে শিশু নিহাদ অপহৃত হয়। নিহাদের মা নার্গিস স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করেন। ঘটনার সময় নিহাদ ওই কারখানার গেটে খেলা করছিল। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা গার্মেন্ট শ্রমিক হানিফ আলী গাছা থানায় মামলা করেন। এর পর শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারীকে দেখা গেলেও তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। অপহরণের তিন দিন পর গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামপুরে তিনতলা বিল্ডিংয়ের পানির ট্যাংকের ভেতর থেকে নিহাদের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে গত ৯ মার্চ বেলা সাড়ে ১১টায় গাছা থানার পূর্ব কলমেশ্বর অ্যারাইভাল গার্মেন্টসের পেছন থেকে সুমাইয়া আক্তার সুমু ওরফে রুবা নামে দুই বছর আট মাসের আরেকটি শিশু অপহৃত হয়। অপহরণকারীরা শিশু রুবার বাবার কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় গাছা থানায় মামলা হয়। জিএমপি ডিসি জানান, আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য আকবরকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। আকবরের দেওয়া তথ্যে তার খালাতো ভাই আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তারা এ দুটি অপহরণের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। আনোয়ার ও আকবর জানায় শিশু রুবাকে মেরে বস্তায় ভরে বালু নদে স্থানীয় নিমতলী ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। শিশু নিহাদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তারা। এ দুটি শিশুর জামাকাপড়ের সন্ধান দেয় অপহরণকারী চক্রের সদস্যরা। শিশু দুটির পরিবারকে এসব জামাকাপড় দেখিয়ে তারা মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়।

ইলতুৎ মিশ আরও জানান, তারা রুবার লাশ এখনো খুঁজে পাননি। লাশটি উদ্ধারের জন্য দমকল বাহিনীর সহযোগিতায় বালু নদে তল্লাশি চলছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এডিসি-অপরাধ (দক্ষিণ) হাসিবুল আলম, গাছা জোনের এসি আহসানুল হক, গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সুত্র:যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা