
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতা ও দূরদর্শীতায় দেশ এগিয়ে যাচ্ছে – সেলিম মাহমুদ


বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ বলেছেন,গত জুন-জুলাই করোনাকালীন সময়ে দেশে অনেক মানুষ মারা যাবে এমন মিথ্যা গুজব ও অপপ্রচার চালিয়ে একটি মহল দেশকে পিছনে ফেলার চেষ্টা করেছিল।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতা ও দূরদর্শীতার কারনে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুকরণ করছে। উন্নয়নের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদেশের মানুষ যুগযুগ ধরে স্মরণ করে রাখবেন।
তিনি শনিবার চাঁদপুরের কচুয়ার আটমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দু:স্থ অসহায় ও শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


উপজেলা যুবলীগের সদস্য ও চেয়ারম্যান প্রত্যাশী কামাল পারভেজ মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,আওয়ামী লীগ নেতা আলী আক্কাছ মোল্লা,ছাত্রলীগ নেতা হাবিব মজুমদার ও সালাউদ্দিন সরকার প্রমুখ। একই দিনে তিনি চাংপুর-শিমুলতলী ও তেতৈয়া গ্রামে অসহায় গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।



























