
কচুয়ায় সমলয় চাষাবাদ কর্মসূচি উদ্বোধন


আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে, সম্মিলিতভাবে কমসময়ে অধিক বোরো ধান ফলন বৃদ্ধির লক্ষ্যে কচুয়ায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় মাঠে ২০২০-২০২১ অর্থবছরের রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে বোরো ধান উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ কর্মসূচি প্রকল্পে ধানের চারা,বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি বলেন এ প্রকল্পে সার ও বীজ, কীটনাশক যথাযথ প্রক্রিয়ায় ব্যাবহার করে উৎপাদিত ফসল কাটা ও মাড়াই আধুনিক পদ্ধতিতে করা হবে। ফলে কৃষকের সময় ও মজুরী অনেক কমে যাবে।


কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ”র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপ- পরিচালক মো: জালাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার মো: সোফায়েল হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ, কৃষক আলমগীর হোসেন বাহাদুর, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক প্রানধনদেব প্রমূখ।
উদ্বোধন শেষে কৃষকদের মাঝে ধানের চারা ,সার ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।



























