
কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ


শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় অসহায়,গরীব ও অস্বচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বূ্ধবার (২১ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়।
নতুন বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির,বিএনপি নেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,যুগ্ম সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক আলগীর হোসেন সেলিম পাটোয়ারি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমনসহ প্রমুখ।
বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য।


























