কচুয়ায় ৮০০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৬ | ১১:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

‎মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানের প্রথম পর্যায়ে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগম (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎একই দিনে এসআই মো.সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে পোরসভাধীন মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দাউদ হোসেন (৩০) কে গ্রেপ্তার করেন।
‎এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকার মানিক মেম্বারের বাড়ির সামনে থেকে রিয়াদ (২৪) কে গ্রেপ্তার করেন।

‎এছাড়া এসআই রুবেল ও ফ.ম শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন শুভ (২৬) ও তানভীর (২৫) কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার (১৯ আগষ্ট) আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবগঠিত ১৩নং ইউনিয়ন অনুমোদনে আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন সিএনজিতে হারানো টাকা ও মালামাল উদ্ধার করে দিলেন ওসি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়