ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ১১:৩০
Link Copied Successfully!

ফরিদগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পৌর শহরের কাচা বাজার এলাকায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাজু পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তেমিন জেল জুলুল নিপিড়ণ ও নির্যাতন সহ্য করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আজীবন রাজপথে ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। আজকে তার জন্মদিনে তাঁর রেখে যাওয়া কর্মকে সামনের দিকে দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। একই সাথে বেগম খালেদা জিয়্রা যোগ্য উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।ফরিদগঞ্জে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের হাতকে শক্তিশালী করতে একই ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ প্রয়াত সকলে বিএনপির নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত