রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ১:০৯
Link Copied Successfully!

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম তদারকির অংশ হিসেবে চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বুধবার রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সভায় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়: শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি: নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ

ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি: প্রত্যেক শিক্ষার্থীর একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি

সহপাঠক্রমিক কার্যক্রম: শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ জোরদার করা

বিজ্ঞাপন

সামাজিক সচেতনতা: মাদক, বাল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং

একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন: পাঠদানের মান বৃদ্ধি ও বিদ্যালয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করা।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসারের দিকনির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত