চাঁদপুর-৩ ও চাঁদপুর-৫ আসনের এমপিদের যৌথ উদ্যোগ, চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ১২:৩২
Link Copied Successfully!

চাঁদপুরবাসীর জন্য সুখবর নিয়ে এলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিনুল হক। দুই এমপির যৌথ আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর থেকে কক্সবাজার ও সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনসমূহ পুনরায় চালুর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ২৮ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রের স্মারক নং- ০৩.০০.২৬৯০.০০০.০০৫.১৪.০০০১.২৬-২২৭।

যৌথ আবেদন ও নির্দেশনা:
পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন ২৬২ চাঁদপুর-৩ এর এমপি শেখ ফরিদ আহমেদ এবং ২৬৪ চাঁদপুর-৫ এর এমপি মোঃ আমিনুল হক প্রধানমন্ত্রী বরাবর আধা-সরকারি পত্রে চাঁদপুর হতে কক্সবাজার ও চাঁদপুর হতে সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনসমূহ পুনরায় চালুকরণের আবেদন করেন।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রেলপথ মন্ত্রণালয়কে জানায়, নতুন ট্রেন চালু ও বন্ধ ট্রেন পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে:
চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজার ও সিলেটে ট্রেন যোগাযোগ না থাকায় ভোগান্তিতে পড়তেন হাজারো যাত্রী। পাশাপাশি লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি লোকাল ট্রেন চালুর দাবিও ছিল দীর্ঘদিনের। দুই এমপির যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর সেই দাবি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এমপিদের বক্তব্য:
চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ বলেন, “চাঁদপুরের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দেওয়ায় আমরা কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

চাঁদপুর-৫ আসনের এমপি মোঃ মমিনুল হক বলেন, “চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে ট্রেন চালু হলে পর্যটন, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা দুজন মিলে চাঁদপুরের উন্নয়নে কাজ করছি।”

স্থানীয়দের প্রতিক্রিয়া:
এ খবরে চাঁদপুরের ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলছেন, দুই এমপির সমন্বিত প্রচেষ্টায় চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পর রুটের সম্ভাব্যতা যাচাই ও কোচ প্রাপ্যতা নিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুতই ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

অনুলিপি দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রেলপথ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশ সুপারের নেতৃত্বে জেলাব্যাপী ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন আপনাদের সহযোগিতা নিয়েই মতলব মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ – ওসি হাফিজুর রহমান মানিক পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ-এর স্মরণসভা রোববার স্বপরিবারে ওমরাহ্‌ যাচ্ছেন এপিপি অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত আদর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, ভোগান্তিতে চাঁদপুরবাসী কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে সরকারি রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, ভোগান্তিতে চরাঞ্চলের হাজারো মানুষ মতলব দক্ষিণে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, প্রকৃত কৃষকরা বঞ্চিত হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ বাকিলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁদপুরে মা হয়েছে তরুণী, বাবা হয়নি কেউ! খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লাখ লাখ মানুষের ঢল মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন দলীয় পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ মাদকের সাথে জড়ালে তাকেও ছাড় দেয়া হবে না – সাবেক মেয়র এনামুল হক বাদল চাঁদপুর-৩ ও চাঁদপুর-৫ আসনের এমপিদের যৌথ উদ্যোগ, চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের নতুন কমিটি গঠন