পিক-আপ গাড়ি চালাচ্ছিল ১১ বছরের শিশু, ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩, ২০২৬ | ২:২৭
Link Copied Successfully!

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো একটি পিকআপ-ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের অন্তত আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মুকদাহান প্রদেশের মোট ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তারা প্রায় ২৬০ কিলোমিটার দূরের উবন রাচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পদযাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মাথায় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

মুকদাহানের গভর্নর ওয়ারায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা ‘রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন’ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের একপাশে এক সারিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। তবে ভিক্ষুদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তারা দেখেছিলেন পিকআপটি সড়কে চলার সময় এদিক-সেদিক দুলছিলো। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে ভিক্ষুদের ওপর আঘাত হানে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা