শাহরাস্তিতে পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২১ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরাস্তি পৌরসভা ও হোসেনপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

প্রথম অভিযান:

এসআই মো. শরিফুল ইসলাম ও এএসআই মো. শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ১নং ওয়ার্ডের উপলতা ভিংরা-ঠাকুর বাজার সড়কের জজের মসজিদের সামনে অভিযান চালায়। এসময় ১১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ১০নং ওয়ার্ডের সেনগাঁও মিজি বাড়ির মো. হানিফের ছেলে মো. আরাফাত হোসেন (২৩), একই এলাকার হাজী বাড়ির আব্দুল জব্বারের ছেলে মো. মিশন (২০) এবং মনিরের ছেলে মো. মোবারক হোসেন (২৩)। তাদের কাছ থেকে যথাক্রমে ৪, ৪ ও ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় অভিযান:

এসআই আরিফ হোসাইন ও এএসআই বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল হোসেনপুর বাজারের এনএসএইচ ক্যাডেট মাদরাসার সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ১০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তিনি হোসেনপুর কামার বাড়ির মো. রফিকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি