মতলবে নুরুল হক কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের নিন্দা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৬ | ১০:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখা।

শনিবার (৬ জুন) সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হাসান মিজির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও শালীনতাবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।

বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম কে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদ, চাঁদপুর জেলা শাখা জানায়, তারা শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করে যুক্তি ও আদর্শের ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচি পরিচালনাই হওয়া উচিত সকলের অঙ্গীকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ