মাদক নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে: মোস্তফা কামাল সুমন

ইউসুফ বেপারী
আপডেটঃ জুন ২, ২০২৬ | ১১:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে দেশগাঁও ডিগ্রি কলেজে আয়োজিত সভায় আল আমিন আটিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল সুমন বলেন, “মাদক নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। আজ থেকে ২০ বছর আগে সমাজে এত ব্যাপকভাবে মাদকের বিস্তার ছিল না। কিন্তু বর্তমানে নানা উদ্যোগের পরও মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর অন্যতম কারণ সামাজিক মূল্যবোধের অবক্ষয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা একে অপরের প্রতি সহনশীল নই, কল্যাণকামী নই। পারিবারিক বন্ধন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ঘাটতির কারণে সমাজে যে শূন্যতা তৈরি হচ্ছে, সেই সুযোগে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রবেশ করছে। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করার বিকল্প নেই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন বেলাল, দেশগাঁও দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল কাদের এবং হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ