অসহায় মানুষের পাশে “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৬ | ১:০৬
Link Copied Successfully!

মানবতার সেবায় এগিয়ে এসেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”। ২০২৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হাজীগঞ্জের একদল বন্ধুর উদ্যোগে গড়ে উঠেছে, যেখানে সদস্যরা প্রতি ঈদ ও বিশেষ সময়ে নিজেদের আয়ের একটি অংশ সংগঠনের তহবিলে জমা করে থাকেন। সেই অর্থ দিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে রোজার বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদের বাজার সামগ্রী বিতরণ করে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির ঈদে অসহায় মানুষের জন্য বিশেষ সহায়তা কার্যক্রমের প্রস্তুতিও নিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

তরুণদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, সামাজিক ও মানবিক কাজে এ ধরনের সংগঠন ভবিষ্যতে আরও বড় পরিসরে ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু