ইতালিতে পরকীয়া ও সম্পদ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ করায় সংবাদ সম্মেলনে দেবরকে হেনস্তার দাবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!

ইতালিতে প্রবাসী বাংলাদেশি পরিবারে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর পরকীয়া ও অর্থ আত্মসাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তার পরিবারের ওপর উল্টো মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইতালির পালেরমো প্রবাসী ফখরউদ্দীন মিয়াজি আজ সোমবার (৪ মে) শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি লিখিত বক্তব্যে জানান, গত এক দশক সপরিবারে ইতালিতে বসবাস করে আসছেন। বিগত এক বছর পূর্বে তিনি প্রতিবেশী ভাতিজা সুমন মিয়াকে ভিসা দিয়ে ইতালিতে নেন এবং নিজের দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। পাশাপাশি বাড়ির প্রতিবেশী সম্পর্কীয় কারণে সুমন ফখরুদ্দীনের বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

গত ০৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে ফখরুদ্দীন মিয়াজি তার স্ত্রীকে ইতালিতে রেখে বাংলাদেশে আসেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি পুনরায় তিনি ইতালিতে ফিরে দেখতে পান যে, সুমন তার স্ত্রী নাসিমা আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দোকানের নগদ অর্থ ও মালামালসহ ৩৪ হাজার ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লক্ষ টাকা) নিয়ে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

এই ঘটনার সুষ্ঠু সুরাহা করার জন্য ফখরুদ্দীন মিয়াজি দেশে এসে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরকীয়ায় অভিযুক্ত সুমনের বাবা, ছোটভাই এবং ভাড়াটে কিছু দুর্বৃত্ত ফখরুদ্দীনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত হামলায় ফখরুদ্দীন মিয়াজিসহ তিনজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বড়ভাই ফখরুদ্দিনের এমন করুণ অবস্থা দেখে ছোটভাই আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মূল অভিযুক্ত সুমন ও তার পরিবার টাকার বিনিময়ে কিছু হলুদ সাংবাদিকদের সহায়তায় আলাউদ্দীনের নামে মিথ্যা ও বানোয়াট খবর ছড়িয়ে সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী ফখরুদ্দীন মিয়াজী।

ভুক্তভোগী পরিবার এই মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সোমবার শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরকিয়া প্রেমিক ও অর্থ আত্মসাৎকারী সুমন মিয়া গংদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন