হাইমচরে অবৈধ বালু উত্তোলনে দায়ে ৫ জন গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৬ | ৩:০১
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর তীরবর্তী একটি খেলার মাঠ রাতের আঁধারে গিলে খেয়েছে অবৈধ বালু উত্তোলনকারীরা। পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে চাঁদপুর বিজ্ঞ আদালতের তাদেরকে হাজির করা হবে বলে জানান হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান।

পুলিশ জানায়, উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১নং গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন কয়েক একর বালিচর ড্রেজার দিয়ে কেটে নেওয়ায় সেখানে এখন নদীর অথৈ জল। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে; হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ।

​স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ও রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ প্রতিদিন বিকেলে এখানে ছেলেরা ফুটবল খেলল, আর সকালে এসে দেখি মাঠটাই নেই! ড্রেজার দিয়ে সব বালু নিয়ে গেছে। এই বালু কাটার ফলে নদী রক্ষা বাঁধটি এখন চরম ঝুঁকিতে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, এই ঘটনায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করে পানি উন্নয়ন বোর্ড । ৭ জন হলো হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন মিজির ছেলে আব্দুল কাদের(২২), পিরোজপুরের নেছারাবাদ থানার স্বরুপকাঠি এলাকার মোঃ নুরুল আমিনের ছেলে মোঃ আইয়ুব আলী (২০), নাজিরপুর থানার মধ্য কলারদোয়ানীয়া এলাকার মোঃ মোস্তফার ছেলে মোঃ আমান উল্যাহ(১৯), শরীয়তপুরের গোসাইরহাট থানার ঢাকেরহাটি এলাকার মোঃ শহিদুল আখন এর ছেলে মোঃ মোরশালিন (১৯), পিরোজপুরের নাজিরপুর থানার কলারদোয়ানিয়া এলাকার মোঃ আবু হানিফ ছেলে মোঃ শফিকুল ইসলাম(২৩), হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের ছানাউল্লাহ মিজির ছেলে দোলোয়ার মিজি (৪৪), দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরভাংগা গ্রামের কাদের গাজীর ছেলে মনির হোসেন প্রঃ জুয়েল(৩৫)।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এমবি মিম এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড জব্দ করা হয়।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, “পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের নির্দেশনা দেয়া হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

​চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমাদের স্টকে থাকা ব্লক এনে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি।”

​এদিকে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, “যারা এই বালু কেটে নদী রক্ষা বাঁধকে ঝুঁকির মুখে ফেলেছে, তারা যে দলেরই হোক না কেন, তাদের কঠিন বিচার করতে হবে। এদের বিচার না হলে অচিরেই হাইমচর নদীগর্ভে হারিয়ে যাবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন