যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : অতিরিক্ত সচিব আফজালুর রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৬ | ১০:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষামূলক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি-এর উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় মতলব দক্ষিণের ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইবেকারে ৬-৫ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে অবিবাহিত একাদশ বিজয়ী হয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অবিবাহিত দলের গোলরক্ষক উদয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

সংগঠনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মোঃ আশরাফুল জাহান শাওলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মতলবের কৃতি সন্তান আফজালুর রহমান। খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মতলব সার্কেলের সিনিয়র পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। ম্যাচটি পরিচালনা করেন মোঃ আরমান হাসান।

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক আলমাস প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র-প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম লিংকন।

উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, ক্রীড়া সংগঠক কামরুল ইসলাম নিপু, অনিক খানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আফজালুর রহমান বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও অরাজনৈতিক উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ফ্রেন্ডস জোন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের জন্য একটি দৃষ্টান্ত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ বাড়াতে পারলে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।”

খেলা শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে মাঠে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ