
চাঁদপুরে সরকারি অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
Link Copied Successfully!


বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচি।
বুধবার (১ এপ্রিল) সকালে কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এই কর্মসূচির মাধ্যমে সড়ক বিভাগের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
এ সময় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান সরকারি সকল দপ্তর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা বিএনপির মাধ্যমে ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।










