POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সরকারি অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

‎বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচি।

বুধবার (১ এপ্রিল) সকালে কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এই কর্মসূচির মাধ্যমে সড়ক বিভাগের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

‎এ সময় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান সরকারি সকল দপ্তর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা বিএনপির মাধ্যমে ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন