চাঁদপুরে ভোক্তার অভিযানে কাচ্চি ডাইনিং এর সংবাদ প্রকাশ করায় জিয়া কর্তৃক সাংবাদিক বাবুকে প্রাণ নাশের হুমকি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৬ | ১১:২৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের মীর শপিং সেন্টারের ৩য় তলার কাচ্চি ডাইনিংকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এই সংবাদ প্রকাশ করায়

মোহনা টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ও ঢাকা জাতীয় দৈনিক ভোরের পাতা Daily Peoples Time এর চাঁদপুর জেলা প্রতিনিধি

মোঃ রফিকুল ইসলাম বাবুকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন কাপর ব্যাবসায়ী জিয়াউল হক কাজল (জিয়া)।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তায় চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন রফিকুল ইসলাম বাবু।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ মার্চ দুপুর অনুমানিক দুপুর ১২ টায় শহরের জোড় পুকুর পাড়ের মীর শপিং এর ৩য় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং নামীয় রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার

সংরক্ষণ অধিদপ্তর ভেজাল বিরোধী অভিযানের কথা শুনতে পেয়ে রফিকুল ইসলাম বাবু সহ অনেক সংবাদকর্মীরা দ্রুত সেখানে যায়। কাচ্চি ডাইনিং এ মেয়াদ উত্তির্ণ খাদ্য পাওয়ায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ তাদের জরিমানা করে। ভোক্তা অধিকারের অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা  প্রচার করে। ওই দিন বিকেল অনুমান ৪টায় স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদ কেনাকাটা করার জন্য মীর শপিং কমপ্লেক্সের ২য় তলায় গেলে বিবাদী মোঃ জিয়াউল হক কাজল (জিয়া ) সাংবাদিক বাবুকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বলে যে,  ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাও। লোকমারফরত তোকে দেখে নিবো, এআই দিয়ে বাবু এবং তার পরিবারের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে প্রকাশ্যে বিভিন্ন হুমকী ধমকী প্রদান করে। পরে বিবাদীর কথার কোন প্রকার প্রতিউত্তর না দিয়ে পরিবার সহ চলে যাই।

বিজ্ঞাপন

সাংবাদিক রফিকুল ইসলাম বাবু বলেন, সুনামের সহিত দীর্ঘ ৩০ বছর ধরে চাঁদপুর জেলায় কাজ করছি। বর্তমানে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ