চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ের মীর শপিং সেন্টারের ৩য় তলার কাচ্চি ডাইনিংকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এই সংবাদ প্রকাশ করায়
মোহনা টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ও ঢাকা জাতীয় দৈনিক ভোরের পাতা Daily Peoples Time এর চাঁদপুর জেলা প্রতিনিধি
মোঃ রফিকুল ইসলাম বাবুকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন কাপর ব্যাবসায়ী জিয়াউল হক কাজল (জিয়া)।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তায় চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন রফিকুল ইসলাম বাবু।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ মার্চ দুপুর অনুমানিক দুপুর ১২ টায় শহরের জোড় পুকুর পাড়ের মীর শপিং এর ৩য় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং নামীয় রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর ভেজাল বিরোধী অভিযানের কথা শুনতে পেয়ে রফিকুল ইসলাম বাবু সহ অনেক সংবাদকর্মীরা দ্রুত সেখানে যায়। কাচ্চি ডাইনিং এ মেয়াদ উত্তির্ণ খাদ্য পাওয়ায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ তাদের জরিমানা করে। ভোক্তা অধিকারের অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা প্রচার করে। ওই দিন বিকেল অনুমান ৪টায় স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদ কেনাকাটা করার জন্য মীর শপিং কমপ্লেক্সের ২য় তলায় গেলে বিবাদী মোঃ জিয়াউল হক কাজল (জিয়া ) সাংবাদিক বাবুকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বলে যে, ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাও। লোকমারফরত তোকে দেখে নিবো, এআই দিয়ে বাবু এবং তার পরিবারের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে প্রকাশ্যে বিভিন্ন হুমকী ধমকী প্রদান করে। পরে বিবাদীর কথার কোন প্রকার প্রতিউত্তর না দিয়ে পরিবার সহ চলে যাই।
সাংবাদিক রফিকুল ইসলাম বাবু বলেন, সুনামের সহিত দীর্ঘ ৩০ বছর ধরে চাঁদপুর জেলায় কাজ করছি। বর্তমানে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।