মতলবে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৬ | ১১:১৩
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। এক মাসের তাকওয়ার ট্রেনিং নিয়ে বাকী ১১ মাস তাকওয়ার ভিত্তিতে নিজেকে পরিচালনা করবেন। রমজান মাসে আমরা যেভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকি, তেমনি বাকী দিনগুলো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। রমজান মাস কুরআন নাজিলের মাস। তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, রমজান মাস হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের মাস। কুরআন হচ্ছে সত্য ও মিথ্যার মানদন্ড। কুরআন অনুযায়ী আমাদের সারাজীবনের সকল কাজ কর্ম পরিচালনা করতে হবে। কিন্তু আমাদের কোন কাজই কুরআন দ্বারা পরিচালিত হচ্ছে না। এই রাষ্ট্র ও সমাজে কুরআনের আইন ছাড়া মানুষের আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। যতদিন পর্যন্ত কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা না হলে দেশে শান্তি ফিরে আসবে না।

সোমবার (১৬ মার্চ) মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর আমীর মোঃ জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ কবির হোসেন দেওয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আমীর অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আমীর মাওলানা নজরুল ইসলাম, পৌরসভার সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান প্রধান, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, শ্রমিক কল্যাণ রেফডারেশনের সভাপতি শরীফ উল্যাহ পাটওয়ারী, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাইদুর রহমান মিয়াজী প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মতলব পৌর শাখার শুরা সদস্য মাওলানা আব্দুল মালেক।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতের রুকন সদস্য, কর্মী, সহযোগিত ও সমর্থকবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত