হাজীগঞ্জে ১৬ মামলার আসামি শীর্ষ চোর ফয়সাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৬ | ৫:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মো. ফয়সাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ ) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এফআইআর নং–১৬, তারিখ ১০ মার্চ ২০২৬, জি.আর নং–৬০ এর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি দ্য পেনাল কোড, ১৮৬০ এর ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ মার্চ বাদী তার পরিবার-পরিজনসহ ঢাকায় অবস্থান করায় তার বসতবাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে ৮ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের তিনটি কক্ষ তছনছ করে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

বিজ্ঞাপন

এ সময় আলমারিতে রাখা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার (চেইন, কানের দুল, নেকলেস, লকেট, আংটি ও হাতের চুড়ি, নগদ প্রায় ১ লাখ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন বিদেশি মুদ্রা, কয়েকটি মূল্যবান কাপড় ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার একটি দল এসআই নুর আলমের নেতৃত্বে এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মো. ফয়সালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে আরও জানা যায়, চক্রবদ্ধভাবে কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশের ধারণা, অভিযুক্তরা পূর্ব থেকেই বাড়িটি ফাঁকা থাকার বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সুযোগ বুঝে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলার সংশ্লিষ্টতা রয়েছে। হাজীগঞ্জ, কচুয়া, মতলব দক্ষিণ, শাহরাস্তি এবং কুমিল্লার লাঙ্গলকোট থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলায় তাকে সন্দেহভাজন বা অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার বলেন, গ্রেফতারকৃত ফয়সাল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সাথে জড়িত ছিল। আমরা এই চুরির ঘটনায় তার সাথে জড়িত অন্যদের ধরার জন্যও অভিযান চালাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত