মতলবে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৬, ২০২৬ | ৩:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর, একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার(৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এলাকার লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার সব শেষ। আমি নি:স্ব হয়ে গেছি। আমার দুইটা বসতঘর ,রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন জায়গা নাই। তিনি দাবি করে বলেন,সবকিছু মিলে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত