শাহরাস্তিতে চকলেট-চিপসের প্রলোভনে শিশু ধর্ষণের অভিযোগ, তিন শিশু গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬ | ৪:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৩ শিশুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় চকলেট, চিপসের প্রলোভনে ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে দাবী করা হয়।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কো হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত ৩ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন বলে নি্চিত করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় আটক ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত