ইঞ্জিনিয়ার মমিনুল হক কেন মন্ত্রিত্বের ন্যায্য দাবিদার

জুয়েল রানা তালুকদার
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ | ৯:০২
Link Copied Successfully!

হাজীগঞ্জ ও শাহরাস্তি দুই উপজেলা এবং দুইটি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর-৫ সংসদীয় আসন। এই জনপদের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে এক সম্ভ্রান্ত ও সুশিক্ষিত পরিবারে বেড়ে ওঠা ইঞ্জিনিয়ার মমিনুল হক ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে বিশ্বাসী থেকে মাঠে সংগ্রাম করেছেন।

পর্যায়ক্রমে তিনি চাঁদপুর জেলা বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে জেলা বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দক্ষ সংগঠক হিসেবে।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী সংকট দেখা দিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে প্রকাশ্যে উনার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সেই আস্থা ছিল উনার দীর্ঘদিনের ত্যাগ, সততা ও দলের প্রতি নিবেদনের স্বীকৃতি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ এবং সর্বশেষ ২০২৬ পর্যন্ত তিনি প্রতিকূলতা, মামলা, হামলা ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীদের পাশে থেকেছেন দৃঢ়তার সঙ্গে। সংকটের সময়ে তিনি বটবৃক্ষের মতো ছায়া হয়ে সংগঠনকে আগলে রেখেছেন।

বিজ্ঞাপন

৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি হাজীগঞ্জ ও শাহরাস্তিতে আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিহিংসা নয়, বরং শৃঙ্খলা ও শান্তির বার্তা দিয়ে তিনি কর্মীদের সংযত থাকতে আহ্বান জানান। এতে এলাকায় স্থিতিশীলতা বজায় থাকে।

ভোটের রাজনীতিতেও উনার শক্ত অবস্থান স্পষ্ট। ২০০৮ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি সারাদেশের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের একজন হয়েও পরাজিত হন, ২০১৪ সনে দল নির্বাচনে অংশগ্রহণ করেনি।২০১৮ সনে আওয়ামী লীগের অধীনে দিনের ভোট রাতেই সম্পূর্ণ হয়ে যায় সেখানেও সকাল বেলা ৩০ মিনিটের ভোটে ইঞ্জিনিয়ার মমিনুল হক ৩৫হাজার ভোট পেয়েছে।তারপর দলীয় সিদ্ধান্তে নির্বাচন বয়কট করা হয়। কিন্তু সেই পরাজয় উনাকে থামাতে পারেনি। ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তিনি কুমিল্লা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এবং ১৫৮টি ভোট কেন্দ্রে সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটি উনার দীর্ঘদিনের জনসংযোগ, সততা এবং মানুষের আস্থার প্রতিফলন।

আজ হাজীগঞ্জ-শাহরাস্তির সাধারণ মানুষের মুখে একটি প্রত্যাশা শোনা যায়—চাঁদপুর জেলা থেকে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন একজন নিরহংকারী, পরোপকারী, ভদ্র ও ক্লিন ইমেজের শিক্ষিত নেতা। দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী,সাহসী জাতীয়তাবাদী দলের পরিক্ষিত সৈনিক হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক সেই দাবির স্বাভাবিক এবং ন্যায্য দাবীদার

বিজ্ঞাপন

এই দাবি কোনো ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয় এটি হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের স্বপ্ন, উন্নয়ন প্রত্যাশা এবং প্রতিনিধিত্বের প্রশ্ন। একজন অভিজ্ঞ সংগঠক, পরীক্ষিত নেতা এবং জনগণের আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পেলে জেলা ও বিভাগের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন এমনটাই বিশ্বাস করেন এলাকার সচেতন মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন