চাঁদপুর -৪ আসনে ধানের শীষের কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ | ২:২০
Link Copied Successfully!

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের সাবেক যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী আলমগীর স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের অনুসারী।

আক্তার হোসেন জানান, সকালবেলা হঠাৎ করে আলমগীর ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে গুরুতর আহত হন আক্তার হোসেন নিজে, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

হামলায় আহতরা হলেন, জান্নাত (৯), আনোয়ার (৪৫), আক্তার হোসেন (৪০), তারেক (২১) এবং আকবর (৩০)। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আক্তার হোসেন আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১ ভরি ২ আনা স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মুহাম্মদ জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদগঞ্জ যৌথ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ জাকির জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪