শাহরাস্তিতে আদালতের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬ | ৬:১৯
Link Copied Successfully!

শাহরাস্তিতে আদালতের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরিপুর গ্রামে ১০৩নং মৌজার বিএস ৪০৫নং খতিয়ানের মোট. ৯১৪৯ একর ভূমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ এনে সম্প্রতি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, মো. মাহবুব রাব্বানী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের শাহআলম মোল্লার ছেলে মো. আনিছুল আলম, মো. রকিবুল ইসলাম কায়েস, মো. গাউছুল আলম ও মো. মোস্তফা জামান ডেনিসের ছেলে মো. ছিয়ামের বিরুদ্ধে এমন অভিযোগ করে।

এর আগে উল্লেখিত ব্যক্তিদের প্রতিপক্ষ করে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি অভিযোগ (নং- ১৭৬/২০২৬) দায়ের করেন, একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেনের পক্ষে আমমোক্তারমূলে মাহবুব রাব্বানী।

বিজ্ঞাপন

তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে স্থীতাবস্থা জারি করে আদালত।

মাহবুবে রাব্বানী বলেন, ওয়ারিশ সূত্রে হরিপুর গ্রামের ১০৩নং মৌজার বিএস ৪০৫নং খতিয়ানের বিএস’র চারটি দাগে ১.৮৩ একরের মধ্যে. ৯১৪৯ ভূমির মালিক আমরা ওয়ারিশগন। যার খারিজ-খতিয়ান করা আছে। গত পহেলা ফেব্রুয়ারী উল্লেখিত বিবাদীরা আমাদের দখলীয় ভূমিতে থাকা গাছপালা কেটে নিয়ে যায়।

এরপর তারা পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা আমাদের মারধরের হুমকি দেন এবং নির্মাণ কাজ অব্যাহত রাখেন। বিষয়টি নিয়ে আমরা আদালতের শরণপন্ন হই। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে আদালত স্থিতাবস্থা জারি করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তীতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশনা দেন। কিন্তু তারা আদালতের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুবিচার কামনা করছি।

এদিকে অভিযোগ অস্বীকার করে মো. আনিছুল আলম বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে। এখানে ক্লোজ-সার্কিট ক্যামেরা (সিসিটিভি) রয়েছে। আপনারা (সাংবাদিক) এসে এবং দেখে সত্যতা নিশ্চিত করেন। পুলিশ আসার পর ১৪৫ ধারার কথা জানতে পারি এবং আমাদের নির্মাণ কাজ বন্ধ রাখি। বিষয়টি আমরা আইনিভাবে মোকাবেলা করবো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয়পক্ষকে স্থিতাবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে