
চাঁদপুরের সকল উপজেলায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
Link Copied Successfully!


চাঁদপুরের আট উপজেলার ৫ টি নির্বাচনী আসনে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
তিনি জানান, জেলা থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ। বুধবার সকাল থেকে জেলার চরাঞ্চলসহ ৭০৬ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করতে শুরু করবে।
মঙ্গলবার সকাল থেকে জেলার হাজীগঞ্জ উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সবকটি আসনে সম্বলিত ভাবে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো সরঞ্জামাদি প্রস্তুতি নিতে দেখা যায়।


এবার চাঁদপুরের পাঁচটি আসনে পুলিশের ৩৭, সেনাবাহিনীর ২৬, বিজিবির ১৬ , কোস্ট গার্ডের ৬ টি ও ৯ হাজার আনসারের ৫ টি টিম আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।








