হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের চতুর্থ তলায় নব-নির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাদাত, ফাতেমা আক্তার ও সমন্বয় কমিটির সদস্য এসএম চিশতী।

সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দিন ও গীতা থেকে পাঠ করেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

বিজ্ঞাপন

এসময় অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী’সহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ৩০ বছর পর হাজীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৯৯৬ সালে হাজীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিন নিজস্ব কার্যালয় না থাকায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও হাজীগঞ্জের সংবাদকর্মীরা অস্থায়ী কার্যালয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২