“আমার দেশ” পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধির বাবার ইন্তেকাল

হাসান মাহমুদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬ | ৭:৩৩
Link Copied Successfully!

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ,চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান আর নেই। তিনি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ১২ বারোটায় বার্ধক্য জনিত কারণে চাঁদুরে মেয়ের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে পাঁচ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ রাত সাড়ে আটটায় তাঁর গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার পাটওয়ারী বাড়ী মসজিদের সামনে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যাক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশ: চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বার্তা সম্পাদক আনোয়ারুল হক সহপরিবারের সদস্যবৃন্দ এবং চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।

আমার দেশ চাঁদপুর জেলার সকল উপজেলা প্রতিনিধিবৃন্দ গভীর শোক ও সমবেনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ